বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০২০

সখীপুরে গরুর শিংয়ের আঘা‌তে গৃহবধূর মৃত্যু


টাঙ্গাই‌লের সখীপুরে গরুর শিংয়ের আঘা‌তে সালমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালমা আক্তার ওই এলাকার রিপন সিকদারের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, সালমা আক্তার শখ ক‌রে বাড়িতে গরু পালন করত। শুক্রবার সন্ধ্যায় ঘাস খাওয়া‌তে গে‌লে গরু‌টি শিং দিয়ে সালমাকে সা‌জো‌রে আঘাত করে। এ‌তে গৃহবধূ সালমা গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প‌রে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তা‌কে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। সেখা‌নে জরুরি বিভাগের চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১