আপডেট : ২৬ September ২০২০
দেশের প্রখ্যাত রাষ্ট্র বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আফতাব আহমেদ হত্যার ১৪ বছর হলেও তার হত্যাকান্ডের বিচার এখনও হয়নি। উদঘাটন হয়নি হত্যাকান্ডের রহস্যও। যা দেশ ও জাতির জন্য অত্যান্ত লজ্জাজনক বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জাতি ড. আফতাব আহমেদ হত্যার প্রকৃত রহস্য জানতে চায়। হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আইনের শাসনের অভাবের কারনেই তার হত্যার বিচার আজও হয়নি। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আফতাব আহমেদের ১৪তম হত্যাবর্ষিকী উপলক্ষে জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে ঢুকে অধ্যাপক আফতাব আহমাদকে হত্যার ঘটনায় কূল কিনারা করতে পারছে না পুলিশ। প্রায় দেড় দশকেও তদন্ত শেষ করতে পারেনি তারা। ফলে এর আদৌ বিচার হবে কি না, এ নিয়ে সংশয় কাটছে না। মামলার বাদী নূরজাহান আফতাব এরই মধ্যে মারা গেছেন। তার স্বজন, সহকর্মী বা বিভাগের (রাষ্ট্রবিজ্ঞান) শিক্ষার্থীরাও এই মামলা নিয়ে আর সোচ্চার নন। যা হতাশাজনক। তিনি বলেন, একজন প্রাজ্ঞ দেশপ্রেমিক শিক্ষক ছিলেন তিনি। জয় বাংলা শ্লোগানেরও অন্যতম প্রবক্তা ছিলেন আফতাব আহমেদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের ‘বীরশ্রেষ্ঠ’, ‘বীরউত্তম’, ‘বীরবিক্রম’, ‘বীরপ্রতীক’ এই খেতাবগুলোর প্রস্তাব তিনিই প্রথম করেন। রাজনৈতিক পথের ভিন্নতা থাকলেও একথা বলতেই হবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন। যা থেকে আমাদের শিখার আছে অনেক কিছু। সংগঠনের সমন্বয়ক কৃষক মো. মহসিন ভুইয়া'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট সাংবাদিক এহসানুল হক জসীম, রাজনীতিক স্বপন কুমার সাহা, মো. কামাল ভুইয়া, শ্রমিক নেতা আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১