বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০২০

পঞ্চগড়ে ডিবি পুলিশ কর্তৃক ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১


পঞ্চগড়ে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলা ১নং মির্জাপুর ইউনিয়নের মালিগা‍ঁও গ্রাম থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলী (৩৫) নামে একজনকে আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এসআই আসাদুজ্জামান ও এএসআই তাহমিদুল ইসলাম’র নেতৃত্বে গোয়েন্দ শাখা কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে তাকে আটক করা হয়। 

আটককৃত মোঃ আলী মির্জাপুর ইউনিয়নের ছোট মালিগাও আফাজ উদ্দীনের ছেলে। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি ওসি রবিউল ইসলাম জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১