বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০২০

কক্সবাজার পুলিশের ১৩৪৭ জন বদলি


কক্সবাজারে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে ব্যাপক রদবদলের অংশ হিসেবে কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে বদলি করা হয়েছে।শুক্রবার পর্যন্ত বদলির আদেশ পাওয়া পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ জনে।এর মধ্যে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ আট শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।

পুলিশ সদর দপ্তর থেকে শুক্রবার কক্সবাজারের আটটি থানাসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ১৩৯ জন এসআই, ৯২ জন এএসআই, ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবলকে ভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বদলি করা হয় ৫৩ জন পরিদর্শককে।

কক্সবাজারে শূন্য পদ পূরণে দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক,২১৫ জন এসআই-এএসআই এবং ৭৩৪ জন কনস্টেবল।

‘বন্দুকযুদ্ধে’ পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলায় পুলিশ বাহিনীতে এ রববদল হচ্ছে।

নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, “কক্সবাজার জেলার পুরো পুলিশ বাহিনীতে পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে বদলি হওয়া সদস্যরা ছাড়পত্র নেবেন এবং নিয়োগকৃতরা যোগদান করবেন।”

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১