আপডেট : ২৩ September ২০২০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বাবুল হোসেন খান, বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পারভেজ হোসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোঃ আলফাজ মিয়া। শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী সম্প্রতি মারা যাবার পর চেয়ারম্যান পদটি শুন্য হলে এ ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১