আপডেট : ২৩ September ২০২০
নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদী থেকে লাইলি বেগম (৭০) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ছোট যমুনা নদীর বেতগাড়ি ব্রিজের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাইলি বেগম নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনবাড়ি গ্রামের শরিফ উদ্দিন প্রামানিকের স্ত্রী। ওসি আরো জানান, লাইলি বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক লাইলি’র পরিবারের বরাত দিয়ে জানান, গত ২০ সেপ্টেম্বর লাইলি বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান করতে পারেনি। পরে বুধবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় পরিবারের লোকজন খবর পেয়ে এসে লাশ সনাক্ত করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১