বাংলাদেশের খবর

আপডেট : ২২ September ২০২০

রায়পুরায় ছেলেদের সাথে অভিমান করে পিতার আত্মহত্যা


নরসিংদীর রায়পুরায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ ছেলেদের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন একটি কাঁঠাল বাগানে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি একই ইউনিয়নের হাসনাবাদ পূর্বপাড়ার বাসিন্দা।

খবর পেয়ে আমিরগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিয়াজ উদ্দিন গিয়ে কাঁঠাল বাগান থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল করিম চার সন্তানের জনক। সাম্প্রতিক তার দুই ছেলে ও তাদের স্ত্রীদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। পরে ছেলে ও পুত্র বধূদের মধ্যকার বিরোধ মীমাংসা করার জন্য এগিয়ে আসেন করিম। এরই জের ধরে ছেলেদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলেদের সাথে অভিমান করে আমিরগঞ্জের ঘোড়ামারা এলাকায় একটি কাঠাঁল বাগানে গিয়ে আত্মহত্যা করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১