আপডেট : ২২ September ২০২০
ঢাকা জেলা প্রসাশনের নির্দেশে দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টকে নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি অভিযান চালিয়ে এই জরিমানা করেন। নিবন্ধন ও লাইসেন্স না থাকার অপরাধে তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ১২টি হোটেল এন্ড রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিবার্হী ম্যাজিস্ট্রেট বলেন, ঢাকা জেলায় নিবন্ধন লাইসেন্সবিহীন যত হোটেল ও রেস্টুরেন্ট আছে তাদের বিরুদ্ধে ঢাকা জেলা প্রসাশকের নির্দেশে ১২টি হোটেল ও রেস্টুরেন্ট মালিককে জরিমানা ও নিবন্ধন-লাইসেন্স ফরম বিতরন করেছি। তিনি আরো বলেন, যারা নিবন্ধন ও লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১