বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০২০

কুমিল্লায় ইয়াবাসহ বিপুল পরিমাণের মাদক জব্দ, ব্যবসায়ী আটক


কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যক্তিকে আটক করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে দুই হাজার ১১০ পিস ইয়াব ট্যাবলেট এক কেজি ৩ গ্রাম গাঁজা ও ২১ বোতল ফেন্সিডিলসহ জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ী কুমিল্লার সদর দক্ষিণ জয়নগর গ্রামের আবুল হাসেমের ছেলে নুর আহাম্মদ (৩০)।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদক ব্যবসায়ী নুর আহাম্মদ দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১