বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০২০

নওগাঁ-৬ বিএনপির মনোনয়ন ফরম জমাদান বিষয়ক সভা


নওগাঁর আত্রাইয়ে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম জমাদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সাব-রেজিষ্ট্রি অফিসের পার্শ্বে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আঃ জলিল চকলেট এর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, আব্দুল মান্নান সরদার, তসলিম উদ্দিন, আব্দুল হাকিম, রেজাউল নবী তালুকদার, এসএম ফারুক বখত, আসাদুজ্জামান আসাদ, এমদাদুল হক পিন্টু, সাইফুল ইসলাম, রায়হান কবির রতনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তরা আগামী ১৭ অক্টোবর উপনির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তাদের হারানো আসন ফিরিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে একমত পোষণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১