আপডেট : ১৩ September ২০২০
ঢাক-ঢোলের তালে গ্রাম বাংলার গান আর বৈঠার ছন্দ মাতিয়ে তুলেছিল গাঢুদহে ঢেউকে। আর সেই ছন্দে তাল মিলিয়ে নদীর তীরে সিরাজগঞ্জের সলঙ্গায় হাজার হাজার শিশু-কিশোর-কিশোরী এমনকি বয়োবৃদ্ধ পর্যন্ত নেচে-গেয়ে নৌকাবাইচ উপভোগ করেছেন। সিরাজগঞ্জের সলঙ্গার মানুষকে একটু নির্মল আনন্দ-বিনোদন এবং গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সলঙ্গা হাট ইজারাদার কমিটি সলঙ্গা বাজারের পাশে বয়ে যাওয়া গাঢুদহ নদীতে নৌকা বাইচের আয়োজন করেন। বাইচ শুরুর আগে সকাল থেকে নদী তীরে মানুষে ভরে যায়। শুধু সিরাজগঞ্জর সলঙ্গা না আশপাশের কয়েকটি উপজেলা থেকেও হাজার হাজার বিনোদন প্রেমীরা নৌকা বাইচ দেখতে এসেছিল। প্রতিযোগীতায় প্রায় ২০ টি নৌকা অংশগ্রহন করেন। নৌকা বাইচ দেখতে পেয়ে সবাই বিপুল আনন্দ উপভোগ করেছে। প্রতিযোগিতায় সলঙ্গার বেতুয়ার একতা নামের নৌকা প্রথম স্থান অধিকার করে। সন্ধ্যা ৭টায় সলঙ্গা হাট ইজারাদার জাহাঙ্গীর আলম লাবু তালুকদার বিজয়ী নৌকার অধিনায়ক সাংবাদিক মো: কোরবান আলীর হাতে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেন। আয়োজক কমিটির সদস্য ইউপি সদস্য রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মধ্য দিয়ে বয়ে যাওয়া গাঢুদহ নদীতে মানুষকে বন্যা পরবর্তীতে নির্মল বিনোদন এবং গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্যই এ ধরনের আয়োজন করা হয়েছে। সলঙ্গা হাট ইজারাদার জাহাঙ্গীর আলম লাবু তালুকদার জানান, সন্ত্রাস, মাদক ও জঙ্গীমুক্ত দেশ গড়তে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে বিরত রাখতে পারে সুস্থধারার সংস্কৃতি ও বাংলার ঐতিহ্য খেলাধুলা। আর এ কারণেই বাংলার ঐতিহ্য নৌকা বাইচের আয়োজন। আজ হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে নদী পাড়ে উপস্থিত হয়েছে। তাদের মনে আনন্দে বইছে। বিশেষ করে শিশুরা বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ সম্পর্কে জানতে পারছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১