বাংলাদেশের খবর

আপডেট : ১৩ September ২০২০

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা


গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে নিজে আত্মহত্যা করেছে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি। গতকাল শনিবার রাতে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ৱ

পারিবারিক কলহের কারনে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। মারাত্মক আহত স্ত্রী ও সন্তানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আর আত্মহত্যাকারী মনিরের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম(৪০) ও ছেলে ইমদাদুল মোল্লা (২২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশীরা পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানান ওই ওসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১