বাংলাদেশের খবর

আপডেট : ১৩ September ২০২০

দুর্গাপুরে বজ্রপাতে মাছচাষীর মৃত্যু


নেত্রকোণার দুর্গাপুরের বজ্রপাতে শফিকুল ইসলাম (২৮) নামে এক মাছচাষীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার কেরানখলা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শফিকুল একই গ্রামের কৃষক আকবর আলীর পুত্র ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভারী বৃষ্টিতে বাড়ির মাছ চাষের পুকুরে একটি অংশ ভেঙে যায়। এই সময় শফিকুল ভাঙ্গনটি মেরামতে পুকুরে নামে। হঠ্যাৎ বিকট শব্দে একটি বজ্রপাতে পুকুরে পড়লে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা পুকুরে তার মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার তদন্ত ইন্সপেক্টর মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর ঘটনায় দূর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।

এদিকে গতকাল রাত থেকে রোববার দুপুর পর্যন্ত উপজেলার সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে । আর ভোরের দিকে হালকা ঝড়ো বাতাসের সাথে বজ্রপাতের হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১