আপডেট : ১৩ September ২০২০
তিন বছর আগে টাঙ্গাইলে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় রবিবার ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-ভিকটিমের সৎ ভাই স্বপন কুমার দাস, জাহিদুল ইসলাম, মো. ফরহাদ হোসেন, মনিরুজ্জামান ভুইয়া, শায়ান মিয়া এবং মো. মনজুরুল ইসলাম। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান দণ্ডপ্রাপ্তদের উপস্থিতিতে এ রায় দেন। তিন বছর আগে জেলা শহরের রসুলপুর এলাকার নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অনীল চন্দ্র দাস এবং তার স্ত্রী ৫৫ বছর বয়সী কল্পনা দাসের লাশ পাওয়া যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১