আপডেট : ১৩ September ২০২০
কক্সবাজার পৌরসভার বহু বিতর্কিত সাবেক কাউন্সিলার জাবেদ মো. কায়সার নোবেলের আরো ৮০ লাখ টাকা জব্দ করেছে দুদক। রোববার দুপুরে দুদকের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে কক্সবাজারে কেন্দ্রীয় ডাকঘরে অভিযানে যায় দুদকের একট টিম। সেখানে সাবেক কাউন্সিলার নোবেলের নামে থাকা সঞ্চয়ী ৮০ লাখ টাকা জব্ধ করা হয়। দুদক সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে জাবেদ কায়সার নোবেলসহ আরো ১০ জনের ব্যাংক ও সঞ্চয়ী হিসাব অনুসন্ধান করেছে দুদকে। অনুসন্ধানে জাবেদ কায়সার নোবেলের নামীয় বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক কক্সবাজার শাখায় ২০ কোটির বেশি টাকার সন্ধান পাওয়া যায়। গত ১ সেপ্টেম্বর এসব টাকা জব্দ করা হয়। অনুসন্ধানে নোবেলের নামে জেলা ডাকঘরে আরো বিপুল টাকার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১