আপডেট : ১২ September ২০২০
কুমিল্লার তিতাস উপজেলায় দাদির সাথে গোমতী নদীতে গোসল করতে গিয়ে থেকে ডুবে যাওয়ার একদিন পর দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার রসুলপুর এলাকায় দুই শিশুর মরদেহউদ্ধার করা হয়। নিহত দুই শিশু উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে মনিজা (৭) ও তার ভাই হোসেন মিয়ার মেয়ে ফাতেমা (৬)। মনিজা সানফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলে কেজিতে ও ফাতেমা স্থানীয় উল্লাস মাল্টিমিডিয়া স্কুলে নার্সারি শ্রেণিতে পড়তো। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনিজা ও ফাতেমা শুক্রবার দাদির সাথে গোমতী নদীতে গোসল করতে যায়। দাদির অলক্ষ্যে দুই চাচাতো বোন নদীরপানিতে ডুবে যায়। এলাকার লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে। চাঁদপুর থেকে একদল ডুবুরি এসে খোঁজাখুজির পরও তাদের সন্ধান পায়নি। শনিবার সকালে ওই স্থানেই তাদের মরদেহ ভেসে উঠে। তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,সম্ভবত দুই শিশু নদীর স্রোতে ভেসে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১