আপডেট : ১২ September ২০২০
নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাউদ্দিন আলাল। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের তেরি বাজারের নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন কাজল, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক এমসি সরকার, সুমন রায়, জামাল তালুকদার, ওয়ালি হাসান তালুকদার, রিফাত আহমেদ রাসেল, রাজেশ গৌর সহ দুর্গাপুর প্রেসক্লাবের সকল সদস্যরা। মতবিনিময়ে আলাউদ্দিন আলাল বলেন, দুর্গাপুর পৌরসভা একটি গুরুত্বপূর্ণ এলাকা। বিশেষ করে পর্যটন এলাকা হওয়ায় সারাদেশেই এর নাম রয়েছে। তাছাড়া বাণিজ্যিকভাবেও নানা সুযোগ সুবিধা থাকায় সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসেন এখানে। তবে এখানকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক থাকায় প্রতিনিয়তই পৌরবাসী সহ বাহির থেকে আসা জনগণের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা সহ অত্র পৌরবাসীর জীবনমান উন্নয়নে সর্বাত্মক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১