বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০২০

অনেকটাই শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা


দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত। অবশ হয়ে থাকা তার ডান হাত এখন নাড়াচাড়া করছেন বলে জানিয়েছেন চিকিৎসক। 

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং এ এই তথ্য জানানো হয়। 

চিকিৎসক আরো জানান, ওয়াহিদার মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দেওয়া হয়েছে।  তিনি এখন তরল খাবারের পরিবর্তে শক্ত খাবার খেতে পারছেন। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ইউএনও ওয়াহিদা খানম।

এর আগে শুক্রবার তার চিকিৎসায় গঠিত মেডিকেলে বোর্ডের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন জানান, তার মাথার সেলাই কাটা হবে শনিবার। 

গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাটের সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরদিন সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর নেওয়া হয়। পরদিন ইউএনও ওয়াহিদাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদ হোসেনের অধীনে আছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১