বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০২০

গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিষ্পত্তির অন্যতম স্থান : পুলিশ সুপার


হবিগঞ্জ মাধবপুর থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম বলেছেন, গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিষ্পত্তির একটি অন্যতম স্থান। ছোটখাটো ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে।

আজ শনিবার সকাল ১১টার দিকে মাধবপুর থানা পুলিশের তত্ত্বাধানে নব নির্মিত নান্দনিক গোল ঘর "দোলন চাঁপা" উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, চেয়ারম্যান ফারুখ পাঠান, আপন মিয়া, ইন্সপেক্টর গোলাম দস্তগীর আহমেদ, ইন্সপেক্টর কামরুল হাসান ও ইন্সপেক্টর গোলাম মোস্তফা, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বেনু রঞ্জন রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক আইয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীমসহ আরো উপস্থিত ছিলেন থানা অফিসারবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১