বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০২০

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার


দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। তবে তাকে কেন প্রত্যাহার করা হলো এ বিষয় নিশ্চিত করেননি তিনি।

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনার ৯ দিনের মাথায় ওসিকে প্রত্যাহার করা হলো। ওসি আমিরুল ইসলাম ২০১৭ সালে ১০ অক্টোবর ঘোড়াঘাট থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন।
এ দিকে রংপুর সদর থানার পরিদর্শক আজিম উদ্দীনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া ওসি আমিরুল ইসলাম বলেন, আমার প্রত্যাহারের বিষয়ে কোনো রহস্য নেই। দুই বছরের অধিক সময় ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ঘোড়াঘাটে দায়িত্ব পালন করেছি। ঘোড়াঘাট থানায় আমার চাকরির মেয়াদ শেষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১