বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০২০

ময়মনসিংহ ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান বৃহস্প্রতিবার বিকেলে এস আই আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ জেলার ভালুকা থানা এলাকা থেকে ৩১০ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী মোঃ আবু রায়হান (২৩) ও তাছিন শেখ(১৯)কে গ্রেফতার করে।

এ ছাড়াও একই দিন রাতে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন চুরখাই থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহরাবকে (৪৫) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদকরা হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১