আপডেট : ০৯ September ২০২০
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুরেশ চাকমা (৬৫) উপজেলার চা দোকানি বলে জানা গেছে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির আহমেদ জানান, নানিয়ারচর উপজেলার রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি আর্মি ক্যাম্প থেকে তিন কিলোমিটার উত্তর দিকে রাবার বাগান নামক স্থানে চায়ের দোকানে বসেছিলেন সুরেশ। রাত ৮টার দিকে সিএনজি অটোরিকশাযোগে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুরেশ মারা যান। ঘটনার ২ ঘণ্টা পর স্থানীয়রা এসে সুরেশ চাকমার লাশ দেখে নানিয়ারচর পুলিশকে খবর দেয়। স্থানীয়রা সুরেশ চাকমার লাশ শিকল্যাপাড়া নিজ বাড়িতে নিয়ে যায়। কেন এবং কারা তাকে হত্যা করেছে তা পরিষ্কার নয়, বলেন ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১