বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০২০

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় মুক্তিযোদ্ধা এমদাদুল বারীর দাফন সম্পন্ন


সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কৃতি সন্তান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ সাবেক এম.পি ও গণপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারীর দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম জানাজা এবং বাদ জোহর ধরখার ইউনিয়নের রানীখার নিজ গ্রামে এস এ হান্নান উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে সামাজিক দুরত্ব বজায় রেখে জানাজায় প্রয়াতের স্বজনদের পাশাপাশি বন্ধু বান্ধব,বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,আলেম উলামা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র,শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার ধর্মপ্রাণ মুসলমানগন অংশ নেন। উপস্থিত সকলেই তার আত্মার মাগফেরাত কামনা করেন।

সোমবার সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮৮) বছর। তিনি ৩ মেয়ে ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভ‍ুগছিলেন।

এদিকে তার আত্মার মাগফেরাত কামনা করতে এসে সমাজের সর্বস্তরের লোকজন বলেন সৈয়দ এ কে এম এমদাদুল বারী ছিলেন একজন বিরল ব্যাক্তিত্ব সম্পন্ন হাস্যউজ্জল ও স্পষ্ট ভাষী লোক। তিনি ছিলেন সর্বশ্রেনীর লোকদের কাছে শ্রদ্ধার পাত্র। সর্বদাই তার পরোপকারই করা ছিল প্রধান কাজ। তিনি সমাজে যে আদশের্র দৃষ্টান্ত রেখে গেছেন তা দিক নির্দেশক হয়ে থাকবে। তিনি ছিলেন বহুগুনের অধিকারী। তাঁর মৃত্যুতে জেলাবাসী একজন ব্যাক্তিত্ব সম্পন্ন লোককে হারাল।

এদিকে তাঁর মৃত্যুতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক এম.পি, ব্রাহ্মনবাড়িয়া (৩) আসনের সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. কবির, সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন নয়ন ,সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১