বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০২০

পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ অমর সাধু (৬৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার দুপুর ১টায় উপজেলার কপিলমুনি বাজারের কসমেটিকস্ পট্টি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে কপিলমুনি ফাঁড়ি পুলিশ বাজারের ফল পট্টিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা ওসি নির্দেশে ফাঁড়ি ইনচার্জ ইনস্পেক্টর সঞ্জয় দাশ স্থানীয় কসমেটিক ব্যবসায়ী অমর সাধু’র দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিক্রির জন্য চেয়ারের নিচে রাখা পৃথক দুটি পলিথিন প্যাকেটে ১ কেজি গাঁজাসহ অমর সাধুকে আটক করা হয়।

সে ইতোপূর্বে অনেকবার র‌্যাব ও পুলিশের কাছে গাঁজা-ইয়াবাসহ আটক হয়েছে বলে স্থানীয়রা জানান। কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, অমর সাধু একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘ দিন ধরে কসমেটিকস্ ব্যবসার অন্তরালে মাদকের কারবার করে আসছিল।

থানা ওসি এজাজ শফি জানান, এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সংস্করণীর ১৯(ক) ধরায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার নাং ৭, তারিখ ০৭/০৯/২০। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১