আপডেট : ০৮ September ২০২০
না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণী সিনেমার খ্যাতনামা অভিনেতা জয় প্রকাশ রেড্ডি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। আজ মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে বিভিন্ন মুভিতে অভিনয় করেছেন জয় প্রকাশ রেড্ডি। তার অভিনয় জীবনের কেরিয়ার শুরু হয় ব্রহ্মপুত্রুদু ফিল্ম দিয়ে। এ ছাড়াও যে সব ছবিতে তিনি দর্শকদের নজর কাড়েন, সে গুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রেমিনচুকুদাম রা, গব্বর সিং, চেন্নাকেশবা রেড্ডি, সিথাইয়া ও টেম্পার। জয় প্রকাশ রেড্ডি আল্লাগাড্ডার বাসিন্দা ছিলেন। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। তার প্রয়াণের খবর শুনে শোকের ছায়া নেমে আগে তেলুগু ছবির জগতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১