আপডেট : ০৮ September ২০২০
স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো অপশক্তি বাংলাদেশের এ অগ্রযাত্রা রুখতে পারবে না।’ গতকাল সোমবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় নেতৃত্ব দেয়ার উপযোগী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানিয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি একাধিকবার বাঙালী জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা করেছিলো। জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনুকরণীয় উপমা হিসেবে গড়ে তুলেছেন।’ আজকের শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশকে মর্যাদার শিখরে নিয়ে যাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। মনোহরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল প্রমুখ। আলোচনা শেষে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা ছাত্রলীগের অধীনস্থ সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১