আপডেট : ০৭ September ২০২০
গোপালগঞ্জে প্রভাংশু বিশ্বাস হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কোটালীপাড়া উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। সোমবার দুপুর ১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় দোষীদের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন চলাকালে নিহতের পিতা প্রেমানন্দ বিশ্বাস, ভাই হিরন্ময় বিশ্বাস, সাগর বিশ্বাস ও সুশীল বিশ্বাস বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, দীর্ঘ ২০ বছর আগে প্রভাংশু বিশ্বাসকে হত্যা করা হলেও এখন পযর্ন্ত বিচার হয়নি। দ্রুত এ হত্যাকাণ্ডের আসামিদের ফাঁসির দাবী জানান তারা। এদিকে, এ হত্যা মামলায় রোববার দীর্ঘ ২০ বছর পর গতকাল রবিবার (০৬ সেম্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সুধীর কুমার গৌতম ও দেবাশীষ বিশারদকে পুলিশ গ্রেপ্তার করে। তবে এ মামলার অপর আসামী সুশীল দাস পলাতক রয়েছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সানোয়ার হোসেন জানিয়েছেন, এ পর্যন্ত মামলাটি কোটালীপাড়া থানা, জুডিশিয়াল তদন্ত, সিআইডি, পিবিআই ও মুকসুদপুর সার্কেল সহ ৫টি পর্যায়ে তদন্ত হয়েছে। সর্বশেষ সুপ্রীম কোর্টের নির্দেশে গোপালগঞ্জ পুলিশ সুপার তাকে এ মামলার তদন্তের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পেয়ে তিনি সুধীর কুমার গৌতম ও দেবাশীষ বিশারদকে গ্রেপ্তার করেছেন। তদন্তের কাজ এগিয়ে চলেছে। প্রসঙ্গত, ২০০১ সালের ১৫ মার্চ দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার সিকির বাজারের বাংলাদেশ মেডিক্যাল হলের কর্মচারী প্রভাংশু বিশ্বাস (৩৩) ওষুধের দোকানে ঘুমিয়ে থাকাবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয়। এঘটনায় নিহতের ভাই রমনী মোহন বিশ্বাস বাদী হয়ে সুধীর কুমার গৌতম, দেবাশীষ বিশারদ ও সুশীল দাসকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১