বাংলাদেশের খবর

আপডেট : ০৭ September ২০২০

দেশে করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার ছাড়াল


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৬ জনে।

এছাড়া, নতুন করে ২ হাজার ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৮৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.২৯ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯.৯০ শতাংশ।

নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ এবং নারী ৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৫৩৪ জন বা ৭৮.২৬ শতাংশ এবং নারী ৯৭৫ জন বা ২১.৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৯৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৮.৬০ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১