বাংলাদেশের খবর

আপডেট : ০৭ September ২০২০

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর শিকলবন্দি শাহজালালকে দেখতে গেলেন ইউএনও


দৈনিক বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন শাহজালালকে দেখতে গেলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার সকালে মোমারিজপুর গ্রামে শাহজালালের বাড়ীতে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হাসান।

এর আগে, গত ০৭ এপ্রিল ‘১৫ বছর ধরে শিকলবন্দি যুবক, অর্থের অভাবে বন্ধ চিকিৎসা‘ শিরোনামে সোমবার একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের মাধ্যমে বিষয়টি নজরে নিয়ে ইউএনও মো. রবিউল হাসান নিজেই সেখানে ছুটে যান। তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও একটি ঘর করে দেয়ার আশ্বাস দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেশকাতুর রহমান, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, মানবকল্যাণ সোসাইটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মাতুভূঞা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১