বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২০

কুলাউড়ায় নিখোঁজের দু’দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার


মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দু’দিন পর শুক্রবার শরিফপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় মনু নদীতে মনু নদীতে থেকে সালাউদ্দিন (১৮) নামক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার বিকেলে হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে সালাউদ্দিন শরীফপুর ইউনিয়নে মনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান পায়নি।

বৃহস্পতিবার নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধারের জন্য সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে সিলেট একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাত ৮ টা পর্যন্ত নদীতে খোঁজে উদ্ধার করতে ব্যর্থ হয়।

শুক্রবার সকালে মনু নদীতে নিখোঁজ সালাউদ্দিনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়লোকজন কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১