বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২০

নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩


ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শুক্রবার অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিকাল সোয়া ৫টার দিকে মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে 

নবাবগঞ্জ থানার এসআই মো. মহিদুল ইসলাম জানান, নবাবগঞ্জের বান্দুরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনমল্লিক পরিবহনের একটি বাস উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালের মোড়ে পৌঁছলে বিকাল সোয়া ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ আরও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। 

আহত আরও এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১