বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২০

ইউএনওর ওপর হামলা: ২ সন্ত্রাসীকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে র‌্যাব


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যার চেষ্টা করা দুজন সন্ত্রাসী শনাক্ত করে ভোর রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশের যৌথ দল।

সিসি টিভির ফুটেজে থাকা সন্ত্রাসীদের শরীরের গঠন ও হাটার স্টাইল দেখে তাদেরকে প্রথমে শনাক্ত করে র‌্যাব। পরে তাদের দু'জনকে ভোর বেলা তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী।

ইউএনও কে হত্যার উদ্দেশ্য হাতুরি ও ভারী অস্ত্র দিয়ে কোপানো দু’জন সন্ত্রাসী হল- ঘোড়াঘাট পৌর এলাকার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আশাদুল হক (৩২) এবং তার সহযোগী উপজেলার কশিগাড়ী গ্রামের আবুল কালামের ছেলে উপজেলা যুবলীগের আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন (৪২)

সিসিটিভির ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ইউএনও ওয়াহিদা খানম কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ২জন ব্যাক্তিকে দেখা যায়। যার ভিতর একজন শরীরে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরিহিত এবং অপর একজন লাল রঙ্গের শার্ট পরিহিত ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১