আপডেট : ০৩ September ২০২০
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর মাহবুল (১২) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে পশ্চিম ইমাদপুর গ্রামের মুক্তার হাজীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ও ফুলপুর পৌর শহরের আশি পাঁচ কাহনিয়া আত্-তাকওয়া বাগে জান্নাত মাদরাসার নূরানী দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানা যায়, মাহবুল ইমাদপুর ফকিরবাড়ির আশরাফ উদ্দিনের ঘর থেকে প্রতিদিন খাবার এনে খেতো। মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ কুদরত উল্লাহ জানান, বরাবরের ন্যায় মঙ্গলবার সন্ধ্যার আগে লজিং বাড়ি থেকে খানা আনতে গিয়ে আর ফিরেনি মাহবুল। পরে রাতে খানার পর হাজিরা ডাকলে তাকে না পেয়ে তার বাড়িতে খবর দেওয়া হয় এবং মাদরাসার কমিটির লোকজনকে নিয়ে মাইকিংয়ের মাধ্যমে অনেক খোঁজাখুজি করেও মাহবুলকে পাওয়া যায়নি। পরদিন বুধবার বিকাল ৫টার দিকে এলাকাবাসী পুকুরে মাহবুলের লাশ দেখতে পায়। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। মাহবুলের মৃত্যু রহস্য জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই ফয়জুর রহমান বলেন, ময়না তদন্তের পরই আসল ঘটনা জানা যাবে। ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়াই মাহবুলের মা হাসনারা লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু দেওয়া হয়নি। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্যে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১