বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০২০

শিবালয়ে বর্ন্যাতদের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহয়তা প্রদান


শিবালয় উপজেলার শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও যমুনার চর আলোকদিয়ায় স্থানীয় বন্যার্তদের মাঝে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বন্যার্ত ৫'শ পরিবারের মাঝে এ ত্রান বিতরণ কিরা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল। বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের ব্যাবস্থাপনায় মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস এর সার্বিক সহয়তায় এ খাদ্য সহয়তা প্রদান করা হয়।

এ সময় শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন ইমাম, শিবালয় ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আলাল উদ্দিন আলাল, শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী, স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ জেলা প্রতিনিধি মোঃ কাবুল উদ্দিন খান, বাংলা নিউজ ২৪.কম জেলা প্রতিনিধি সাজিদুল রাসেল মিডিয়া গ্রুপের পক্ষে এ সময় উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১