বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০২০

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলা‌দে‌শি নিহত


কুড়িগ্রামের নাগেশ্বরী উপ‌জেলার পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গে‌ছে।

নিহত ছবিল উদ্দিন (৩৬) পা‌খিউড়া এলাকার মুসা আলীর ছে‌লে।

উপ‌জেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, বুধবাবার রাত ২টায় দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য পাঠা‌নো হ‌চ্ছে।

পুলিশ জানায়, পাখিউড়া সীমান্ত প‌থে ভারত থে‌কে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা ছ‌বিল‌কে লক্ষ্য ক‌রে গুলি করে। পেটের নি‌চে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে তার মৃত্যু হয়।

ত‌বে বি‌জি‌বি কু‌ড়িগ্রাম-২২ ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল জামাল হো‌সেন বলেন, ‘সীমা‌ন্তে একজ‌নের মর‌দেহ উদ্ধা‌রের খবর পাওয়া গে‌ছে। ত‌বে বিএসএফর গু‌লি‌তে ওই ব্যক্তি মারা গে‌ছেন কি না তা নি‌শ্চিত হওয়া যায়‌নি। এ ব্যাপা‌রে বিএসএফের সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌চ্ছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১