বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২০

ঈশ্বরদীতে মনোনয়নপত্র দাখিল করলেন আ.লীগ প্রার্থী নুরুজ্জামান 


পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা আ'লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য গালিবুর রহমান শরীফ, প্রার্থীর ছেলে ও যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দোলন বিশ্বাস সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১