বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২০

আখাউড়ায় ৩২৩ কেজি মাছের পোনা অবমুক্ত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর ও তিতাস নদী প্লাবনভুমিতে প্রায় ৩২৩ কেজি রুই, কাতল, কার্ফসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর শহরের বড়বাজার তিতাস নদী প্লাবন ভূমি, আখাউড়া থানা পুকুর, ফায়ার সার্ভিস পুকুর, উপজেলা পুকুর ও চেকপোষ্ট পুকুরে ওইসব মাছের পোনা অবমুক্ত করণ করা হয়। উপজেলা মৎস্য সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমূখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন মৎস্য অধিদপ্তরের অর্থায়নে পুকুর ও তিতাস নদীর প্লাবনভুমিতে ৩২৩ কেজি রুই, কাতল,কার্ফসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বর্তমান সরকার মাছে স্বয়ংসম্পূর্ন রাখেতে নিরলস ভাবে কাজ করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১