বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২০

পূর্বধলায় প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়


নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের সাথে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

চলতি মাসে জেলা প্রশাসন ১ লক্ষ মাস্ক বিতরণের অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সভাপত্বিত্বে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উম্মে কুলসুম বলেন, আগামী ১০ সেপ্টেম্বর জেলার সকল উপজেলায় একযোগে এসব মাস্ক বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় পূর্বধলা উপজেলার বিভিন্ন স্থানে ১০ হাজার এবং বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় ৫ হাজার মোট ১৫ হাজার মাস্ক বিতরণ করার হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১