আপডেট : ০২ September ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চিওড়ার ভিটা ওয়ার্ল্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সদস্য হুমায়ান কবির পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন ফিরোজ, আবু তাহের মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী হোসেন পন্ডিত, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল চৌধুরী, পৌর কৃষকদলের সভাপতি খালেক শিকদার লিটন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসিম, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওহিদুর রহমান, যুবদল নেতা রাসেল পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, ছাত্রদল নেতা বেলাল হোসেন, জাবেদ, পৌর যুবদল নেতা সজল, কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা খোরশেদ, চিওড়া ইউনিয়ন যুবদল নেতা পিন্টু, গুণবতী ইউনিয়ন যুবদল নেতা মাহবুবুল হক, বাতিসা ইউনিয়ন যুবদল নেতা ইউনুছ, কনকাপৈত কলেজ ছাত্রদলের সভাপতি ইমন, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন মাছুম, ছাত্রদল নেতা হিমেল, মোহন, দিদার, সুজন, রাব্বি, সোহরাব, তুহিনসহ বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১