বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২০

সাঁথিয়ায় আইসক্রিমের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা


পাবনার সাঁথিয়ায় আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মামুন (২০) নামের এক লম্পটের বিরুদ্ধে।মামুনের পালিত পিতার নাম সাইদুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে দুপুরে পৌরসভাধীন সাঁথিয়া বাজার মহল্লায়।

সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ২টার দিকে সাঁথিয়া বাজারের রায়হানের বাসার ভারাটিয়া সাইদুল ইসলামের ছেলে মামুন প্রতিবেশীর তৃতীয় শ্রেণীর ছাত্রীকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।এ সময় প্রতিবেশীরা টের পেয়ে তাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে দরজায় ধাক্কা দিলে মেয়েটিকে খাটের নীচে লুকিয়ে রেখে ঘরের দরজা খুলে দৌড়িয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে মেয়ের ভাই বাদি হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী অফিসার আবুল কালাম আজাদ বলেন,ঘটনার দিন থেকে এ পর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১