বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০২০

শিমুলিয়া-কাঠাঁলবাড়ীতে ফেরির সংখ্যা সীমিত, ঘাটে পারের অপেক্ষায় ৪ শতাধিক গাড়ি


মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে নাব্যতা সংকটের কারণে সীমিত সংখ্যাক ফেরি চলাচল করছে। এতে করে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে প্রায় ৪ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রাইভেটকার, পিকআপ ও ট্রাকের সংখ্যাই বেশি। আজ সোমবার এ নৌ রুটে সকাল থেকে ৫টি ছোট ফেরি চলাচল করছে।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান,পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে পুরাতন গাড়ির সাথে নতুন গাড়ি যোগ হয়েছে। বেলা ১১টার দিকে ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। পণ্যবাহী গাড়িগুলোকে অনুরোধ করা হচ্ছে অন্য রুট ব্যবহারের জন্য। নাব্যতা সংকট নিরসন না হওয়া পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না ফেরি চলাচল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১