বাংলাদেশের খবর

আপডেট : ৩০ August ২০২০

কলমাকান্দায় স্কুলছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা


নেত্রকোনার কলমাকান্দায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মো.কামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত কামাল মিয়া বিবাহিত। তিনি উপজেলার বড়খাঁপন ইউনিয়নের রানাগাঁও (শেখ পাড়া) গ্রামের মো. রজব আলী'র ছেলে।

ওই ছাত্রী জানায়, গত ২৪ আগস্ট সোমবার এনজিও ঋণের কিস্তি দিতে পাশের বাড়িতে যায়। এ সময় সে ঘরে একা অবস্থান করছিল।  প্রতিবেশী কামাল মিয়া তাদের ঘরে ঢুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। পরে ওই ছাত্রীর চিৎকারে তার মা ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় গত শনিবার মধ্যে রাতে মো.কামাল মিয়া'র বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে রোববার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রতিনিধি কে জানান অভিযুক্ত কামাল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১