আপডেট : ৩০ August ২০২০
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিদেশি মদ ও ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। ফেনীর র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আলী আশরাফ তুষার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার রাতে সিলোনীয়া বাজারের লক্ষ্মী এন্টারপ্রাইজের সামনে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে প্লাষ্টিকের বস্তা নিয়ে দৌঁড়ে পালানোর সময় ফরিদ (৩০) নামে একজনকে আটক করে। তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় হুইস্কি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফরিদ ফেনী শহরের সুলতানপুর এলাকার মৃত লাতুর ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪১ হাজার ৫০০ টাকা। তাকে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১