বাংলাদেশের খবর

আপডেট : ৩০ August ২০২০

শৈলকুপায় সাপের কামড়ে যুবকের মৃত্যু 


শৈলকুপা, (ঝিনাইদহ) প্রতিনিধি:   

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিধষর সাপের কামড়ে আবারো এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উমেদপুর ইউনিয়নের তামিনগর গ্রামে। শনিবার দুপুরে তার মৃত্যু হয়েছে। নিহত সোহাগ মন্ডল (২৪) তামিনগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সোহাগ নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক ১২টার দিকে তার বিছানায় সাপ উঠে। এসময় সোহাগ নড়াচড়া করলে তাকে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায় সাপটি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। ওঝা শনিবার দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়ে বিষ নামাতে ব্যর্থ হয়। পরে শনিবার বিকেলে তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারনা কালাচ নামে পরিচিত বিষধর সাপ তাকে কামড়েছে।
শৈলকুপায় একই জাতের সাপের কামড়ে একের পর এক শিশু, মহিলা ও যুবকসহ অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১