বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০২০

ধনবাড়ীতে হেরোইনসহ ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ তিন নেতাকর্মী আটক


টাঙ্গাইলের ধনবাড়ীতে হেরোইনসহ যুবলীগ সভাপতি ও তিন নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছেন।

শনিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার মুশুদ্দির বাইনাবাজার থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- মুশুদ্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মুশুদ্দি খন্দকার পাড়ার জনৈক নাজিম উদ্দিনের ছেলে আল নোমান, স্থানীয় পল্লী চিকিৎসক মো. ছানোয়ার হোসেনের ছেলে মামুন ও পল্লী চিকিৎসক খোকন ওরফে খোকন ডাক্তার।

স্থানীয়রা জানান, আটক তিনজন ক্ষমতাসীন রাজনৈতিক দলের যুবলীগের রাজনীতির সাথে যুক্ত। ক্ষমতা ব্যবহার করে তারা অনেকদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আটকরা ছাড়াও ওই সংঘবদ্ধ গ্রুপের একাধিক সদস্য এর আগে মাদক মামলায় জড়িয়ে জেলে গিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ( ওসি) চান মিয়া তাদের আটক হওয়ার খবর নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করা হয়। আটকরা মাদকাসক্ত। নিজেদের ব্যবহার পরিমাণ হেরোইন তাদের কাছে পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১