বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০২০

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৫


টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিপন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার ধনবাড়ী উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের জামতলী বাসস্ট্যান্ড এলাকায় সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন জামালপুর সদরের পলাশঘাট এলাকার কসর আলীর ছেলে।

আহতরা হলেন- পিরোজপুর শৈলঘাটার জয়া, জামালপুরের হেলাল, সাব্বির, শাহীন এবং আলতাফ।

স্থানীয়রা জানান, জামালপুর থেকে গরু বোঝাই একটি পিকআপ ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১