বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০২০

পাবনার সাাঁথিয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক


পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করেছে থানা পুলিশ।

শনিবার বিকেলে সাঁথিয়া থেকে তাকে আটক করা হয়েছে।

সাঁথিয়া থানার অফিস ইনর্চাজ আসাদুজ্জামান জানান,সাঁথিয়ায় একটি বাইপাস সড়কের নির্মান কাজ করছেন এম এম বিল্ডার্স কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই জের ধরে বেশ কিছুদিন ঠিকাদারি প্রতিষ্ঠনের কাজ বন্ধ করে দেওয়াসহ সরকারের উন্নয়ন কাজের বাধা প্রদান করে আসছিল তিনি। শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার পুল্লাদ কুমারকে মারপিট করে গুরুতর জখম করেন ছানা ।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের ওই নেতাকে আটক কারা হয়েছে।

এ ব্যাপারে পুল্লাদ কুমারকে মুঠোফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১