বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০২০

তাড়াশে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত


সিরাজগঞ্জের তাড়াশে উম্মক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার দিঘীসগুনা প্লাবনভুমিতে ৩৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,রাজশাহী মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. মোক্তাদির খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১