আপডেট : ২৭ August ২০২০
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস বাড়িয়েছে সরকার। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় একথা জানানো হয়। এই সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, “শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার এই তারিখ নির্ধারণ করেছে বলে জানানো হয়। এর আগে, এক ঘোষণায় ৩১ আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সারাদেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণঘাতী ভাইরাসটি নিয়ন্ত্রণে না আসায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি মাঝে কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছিল। আজ তা আবারও বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১