বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২০

পায়ুপথ দিয়ে বেড়িয়ে এল ৩২৮০ পিস ইয়াবা!


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুই যাত্রীর কাছ থেকে ৩২৮০ পিস ইয়াবা উদ্ধারের পর তাদের আটক করেছে পুলিশ৷

আটকরা হলেন- উপজেলার ঝিকরা বেলসারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিজানুর রহমান(৩৮) ও আনসারুলের ছেলে তরিকুল ইসলাম(২৩)৷ 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাহিড়িগামী শ্যামলী কোচের দুই যাত্রীকে বালিয়াডাঙ্গী কাউন্টারে থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের একজনের পেটে চারটি আরেক জনের পেটে তিনটি পোটলায় মোট ৩২৮০ পিস ইয়াবা টেবলেট রয়েছে। চট্টগ্রামে তারা বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে পটলাগুলো ঢুকিয়েছে।

তাদের ডাক্তারি পরীক্ষার পর ওষুধ সেবন করিয়ে মলত্যাগের মাধ্যমে ইয়াবার পটলাগুলো বের করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি হাবিবুল হক প্রধান।

সূত্র: ইউএনবি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১